ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

অবস্থা স্থিতিশীল থাকায় সিসিইউতেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা

শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেই পরবর্তী জটিলতার চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি।


এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, করোনা থেকে সেড়ে উঠলেও পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন । এর আগে গতকালকের ধারাবাহীকতায় আজও ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়।


এদিকে এখনও কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিস ও কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে তার। হাসপাতালে ভর্তির পর ১৪ দিন ধরে সিসিইউতে রয়েছেন বেগম জিয়া।

ads
ads
ads

Our Facebook Page